শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সিটি নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে প্রস্তুত ইসি: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের সম্মেলন কক্ষে ইসি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সচিব মোহাম্মদ আলমগীর এ তথ্য জানান।

এ সময় নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহায়তা কামনা করেন ইসি সচিব। আর সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নির্বাচনি কর্মকর্তা‌দের বাড়াবাড়ির অভিযোগও করেন সাংবাদিকরা।

সাংবাদিকদের অভিযোগের প্রেক্ষিতে ইসি সচিব মোহাম্মদ আলমগীর বলেন, আচরণ বিধিতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের সেসব ক্ষমতা দেয়া হয়েছে সেগুলো অবশ্যই কর্মকর্তা‌দের অনুসরণ করতে হয়। সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী যাতে বাড়াবাড়ি না করে সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী ভোট কক্ষের ছবি নেয়া যাবে। তবে সেখান থেকে সরাসরি সংবাদ সম্প্রচার করা যাবে না। রাজধানীতে ৩০ জানুয়ারি রাত ১২ থেকে ২ ফেব্রুয়ারি সকাল ৬ পর্যন্ত বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। তবে সাংবাদিকরা কমিশনের স্টিকার ও নির্বাচনি কার্ডসহ মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ