বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

আদর্শ জাতি গঠনে আদর্শ মায়ের বিকল্প নেই: ড. আ ফ ম খালিদ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

আল্লামা জমির উদ্দিন নানুপুরীর রহ. খলিফা ও চট্টগ্রাম ওমরগনি এম. ই. এস কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মহিলা মাদরাসা আরও বৃদ্ধি করা গেলে মা-বোনেরা ধর্মীয় শিক্ষালাভের সুযোগ বাড়বে।

রোববার (২৬ জানুয়ারি) কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলায় উম্মে সালমা (রাযি.) ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসার বার্ষিক ইসলামি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নারী জাতিকে ধর্মীয় অনুশাসন ঠিক রেখে শিক্ষিত করা হলে কীর্তিমান নারী জন্ম নিবে। আধুনিকতার যুগে যখন পর্দা ও ঈমান আমল নিয়ে বেচে থাকাই কঠিন হয়ে উঠেছে। ঠিক সে সময় মহিলা মাদরাসার মেয়েদের পর্দাশীলতা ও পাপমুক্ত জীবন গড়ার প্রয়াস আমাদের বিবেকবোধকে জাগিয়ে তুলেছে।

সমাজের সর্বস্থরের ধর্মপ্রাণ তৌহিদী জনতাকে আহ্বান করে তিনি বলেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে মহিলাও দ্বীনি খেদমতে অবদান রেখে গেছেন, তাছাড়া কুরআন-হাদীসের প্রচার প্রসার ও পাঠদানের মধ্যদিয়ে ইতিহাসের পাতায় স্বাক্ষর করে গেছেন।

এ সময় টেকনাফ উপজেলার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মাওলারা রফিক উদ্দীন ও হ্নীলা জামিয়া ইসলামিয়া দারুস্সুন্নাহর পরিচালক মাওলানা আফছার উদ্দীন চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

হ্নীলা জামিয়া ইসলামিয়া দারুস্সুন্নাহর নির্বাহী পরিচালক মাওলানা কারী মুখতার আহমেদের সভাপতিত্ব এবং মাওলানা দিলদার আহমেদ ও মাওলানা এনামুল হক মঞ্জুরের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন জামিয়া পটিয়ার শিক্ষক মাওলানা বোরহান উদ্দীন, মাওলানা আব্দুর রহমান, মাওলারা কারী ফরিদুল আলম, মাওলানা মুফতি আলি আহমেদ ও মাওলানা ঈমাম হোসাইন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ