মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’: সৌদি ‘গত ১৬ বছরে দেশে ব্যাপক লুটপাট হয়েছে, দুর্নীতিবাজদের বিচার ধীরে ধীরে হবে’

দুবাই থেকে আসা যাত্রীর পেটে ১ কেজি সোনা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেটের ভেতরে করে আনা ১ কেজি ৪০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দরের আর্মড পুলিশ।

আজ সোমবার (২৭ জানুয়ারি) ১২টার দিকে এমিরেটসের ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন সরোয়ার আলম নামের ওই যাত্রী। তার কাছ থেকে এ সোনা ছাড়াও ১০০ গ্রাম ওজনের একটি চেনও উদ্ধার করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সোমবার সরোয়ার আলম দুবাই থেকে ঢাকা আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা।

পরবর্তী সময়ে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার পাকস্থলীতে করে সোনা আনার কথা স্বীকার করে। এরপর তার পাকস্থলী থেকে ৯টি সোনার বার উদ্ধার করা হয়। উক্ত সোনা ছাড়াও তার পকেটে পাওয়া যায় ১০০ গ্রাম সোনার অলংকার।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ