বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

১ ফেব্রুয়ারি সিটি ভোট, ৩০ জানুয়ারি আওয়ামী লীগের সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে ১ ফেব্রুয়ারি তারিখে। ভোটের ঠিক দুইদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুধু সমাবেশই নয়, এইদিন গণমিছিলও বের করবে আওয়ামী লীগ। বলা হচ্ছে, নির্বাচনী প্রচারণার জন্যেই এই উদ্যোগ।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দলের কার্যালয়ে এসব তথ্য জানিয়েছেন প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু।

আমির হোসেন আমু জানান, সমাবেশ থেকে মতিঝিল শাপলা চত্বরের দিকে গণমিছিল বের করা হবে। আমু বলেন, ভোটের আগে এ সমাবেশ অনেক গুরুত্বপূর্ণ। ভোটারদের কাছে বার্তা দিতে হবে নৌকাতে ভোট দিলে তিলোত্তমা শহর তৈরি হবে। সভায় আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ