বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

আল্লামা ইকবালের গান গাইতে গাইতে যুক্তরাষ্ট্রে মোদীবিরোধী বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৩০টি শহরে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এতে মোদি সরকারের বিরুদ্ধে হাজার হাজার ভারতীয়-আমেরিকান রাস্তায় নেমে আসেন।

ওয়াশিংটনে হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের সামনে হাজার হাজার মানুষকে বিক্ষোভ করতে দেখা যায়। হোয়াইট হাউসের বাইরে আল্লামা ইকবালের লেখা গান গাইতে দেখা গেছে। দূতাবাসের দিকে যাওয়ার আগে তারা ইকবালের ‘সারা জাহান সে আচ্ছা’ গানটি গাইছিলেন।

হোয়াইট হাউসের বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আহ্বান জানান, যাতে ফেব্রুয়ারিতে ভারত সফরের সময় এই বর্ণবাদী আইনটি বাতিলে মোদির কাছে আহ্বান জানান তিনি।

মারাত্মকভাবে ধর্মীয় স্বাধীনতা হরণের দেশগুলোর তালিকায় ভারতকে রাখতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে আবেদন করেন তারা।

নিউইয়র্ক, শিকাগো, আটলান্টা, হিউস্টোন, সানফ্রান্সিসকো এবং ওয়াশিংটন ডিসির মতো শহরে এ ধরনের প্রতিবাদ মিছিল করেন প্রবাসী ভারতীয়রা।

বিক্ষোভে ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল, হিন্দুস ফর হিউম্যান রাইটস, ইকুইটি ল্যাবস, শ্রী গুরু রভিদাস সভা অব নিউইয়র্ক, ব্ল্যাক লাইভস ম্যাটার ও জিউশ ভয়েস ফর পিস অংশগ্রহণ করেছে।

সূত্র:  ডন অনলাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ