শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

১০৫ নম্বরে এসএমএস করলে জানা যাবে ভোটের তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ১০৫ নম্বরে এসএমএস করলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের তথ্য জানা যাবে।

সোমবার (২৭ জানুয়ারি) ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিক্যাশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান এ তথ্য জানান।

ইসি সূত্র জানায়, যে কোনো মোবাইল নম্বর থেকে ইংরেজিতে পিসি (PC) লিখে স্পেস এনআইডি নম্বর (স্মার্ট কার্ডের ১০ ডিজিট অথবা জাতীয় পরিচয়পত্রের ১৭ ডিজিট) লিখে ১০৫ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এরপর কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএস’র মাধ্যমে নাম, ভোটকেন্দ্র, ভোটার নম্বর ও ক্রমিক নম্বর জানা যাবে।

তবে কারও ১৩ ডিজিটের এনআইডি নম্বর থাকলে শুরুতে জন্ম সাল যোগ করে ১৭ ডিজিট করে এসএমএস পাঠাতে হবে। অর্থাৎ মোবাইলের মেসেস অপশনে গিয়ে, PC লিখে NID number বসিয়ে ১০৫ নম্বরে পাঠাতে হবে।

উল্লেখ্য, এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৭ হাজার ৮৫০টি। ভোটার ৩০ লাখ ৯ হাজার জন। দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রে থাকবে ৬ হাজার ৫৮৯টি ভোটকক্ষ। ভোটার ২৪ লাখ ৫২ হাজার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ