বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

‘আল্লাহভীরু মেয়র নির্বাচিত না হলে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, নির্বাচন কমিশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই ইভিএম জুড়ে দিয়েছে। ইভিএমে শুকঙ্করের ফাঁকি রয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব এর আয়োজনে যাত্রাবাড়ী ও কদমতলী থানার বিভিন্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সৎ, যোগ্য ও আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে না পারলে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে না’। তিনি আরও বলেন, ‘ঢাকাবাসীর তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার হাতপাখাকে বিজয়ী করতে হবে’।

প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী আরও বলেন, দিন দিন হাতপাখার পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। হাতপাখার প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালবাসা, ব্যাপক সমর্থন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গণসংযোগ ও পথসভাগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি বেশ লক্ষ্য করা যায়।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

এদিন বিভিন্ন পথ সভাগুলোতে আলহাজ্ব আব্দুর রহমান বলেন, নাগরিক ও ভোটাধিকার ভুলুন্ঠিত করতে দেয়া হবে না। হাতপাখার বিজয় তো সাধারণ ও গণমানুষেরই বিজয়। রাজধানী ঢাকার অন্যতম সমস্যা মাদক, ক্যাসিনা ও দুর্নীতি। তিনি বলেন, ‘ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা, স্মার্ট ঢাকা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিশ্বের মধ্যে একটি মডেল প্রতিষ্ঠা করবো’।

এসময় আরও উপস্থিত ছিলেন, নগরনেতা মাওলানা আব্দুর রাজ্জাক, মুহা. হুমায়ূন কবির, হাজী এমদাদুল ফেরদাউস, ছাত্র নেতা আখতারুজ্জামান মাহদীসহ ছাত্র আন্দোলনের নগর ও থানা নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ