মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম

‘এ দেশের মুসলিম উম্মাহর দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম,আল-হাইয়্যাতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির,উপমহাদেশের প্রখ্যাত আদিব, জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক শাইখুল হাদিস ওয়াল আদিব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হজরত হাফেজ্জী হুজুর রহ. এর বিশিষ্ট খলিফা, ঢাকার জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার শাইখুল হাদিস, উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ,শায়খুল হাদিস আল্লামা সোলাইমান নোমানী।

আওয়ার ইসলামে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, শাইখুল হাদিস ওয়াল আদব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহঃ ছিলেন দেশ ও জাতির একজন চৌকস অভিভাবক। এ দেশের মুসলিম উম্মাহর দুঃসময়ে সামনে থেকে নেতৃত্বদানকারী একজন অকুতোভয় সিপাহসালার। ইলমী মহল, রাজনীতির ময়দানসহ সর্বত্র তিনি ছিলেন সর্বজনস্বীকৃত একজন ব্যক্তিত্ব।

তিনি ছিলেন ময়মনসিংহ বিভাগের সকল ওলামা-মাশায়েখ ও ধর্মপ্রান মানুষদের মাথার মুকুট। উনার বাবা ছিলেন প্রয়াত সাংসদ ও বিশিষ্ট বুজুর্গ আল্লামা আতাহার আলী রহ.। যিনি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহির খাছ খলিফা। বাংলাদেশের আলেম সমাজ আরেক মুরব্বীহারা হলেন। আল্লাহ এই আলেমকে জান্নাতুল ফেরদৌসের আ'লা মাকাম দান করুক,আমিন।

আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ