মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম

গৌরীপুরে বাস ও অটোরিক্সা সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর থানার গাজীপুর এলাকার কিশোরগঞ্জ হাইওয়ে রোডে বাস এবং অটোরিক্সার সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।

আজ সকার সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে রোডে গাজীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

গৌরিপুর থানার অফিসার ইনচার্জ মো.বুরহানুদ্দিন আওয়ার ইসলামকে ঘটনাটি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের দিক থেকে আসা এম কে সুপার বাস একটি অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা একজন বৃদ্ধা মহিলার মৃত্যু হয়এবং গুরুতরভাবে আহত হয় আরও ২ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।

ঘটনাস্থলে থাকা মো.রাজু মিয়া বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ থেকে আসা এম কে সুপার বাসটি একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যায়। অটো দুমড়েমুচড়ে যায়, পরে আমি ফায়ার সার্ভিসকে কল দিলে তারা এসে আহতের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ