মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম

নতুন করে এমপিওভুক্ত হচ্ছে আরো ৫৫৬টি আলিয়া মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নুতন করে এমপিওভুক্ত হচ্ছে দেশের আরও ৫৫৬টি আলিয়া মাদরাসা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ এমপিওভুক্তি প্রক্রিয়াধীন রযেছে।

গত সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদকে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৭ হাজার ৬২৪টি এবং এমপিওবিহীন মাদরাসার সংখ্যা ১ হাজার ৯১২টি। এমপিওভুক্ত মাদরাসার ছাত্র সংখ্যা ৯ লাখ ৮৮ হাজার ৮১২ জন, ছাত্রী ১ লাখ ১৮ হাজার ৫১ জন। এমপিওবিহীন মাদরাসায় ছাত্র সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৭২৪ জন ও ছাত্রী ১ লাখ ৮৭ হাজার ৮৯ জন।’

তিনি আরও বলেন, মাধ্যমিক স্তরে নবম-দশম শ্রেণিতে গ্রুপ বা বিভাগ না রাখার চিন্তা ভাবনা চলছে। এ ক্ষেত্রে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী একই বিষয়ের ওপর শিক্ষা অর্জনের মাধ্যমে তাদের ভিতকে মজবুত করে একাদশ শ্রেণি থেকে গ্রুপ বা বিভাগ ভিত্তিক লেখাপড়া করার সুযোগ থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ