মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

আল্লামা আনোয়ার শাহ'র জানাজায় লাখো মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতুল কওমিয়ার সিনিয়র সদস্য আল্লামা আযহার আলী আনোয়ার শাহের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে মরহুমের ছোটছেলে আনযার শাহ তানিমের ইমামতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

শেষবারের মতো দেখতে লাখো জনতা উপস্থিত হয়েছিল জানাজা মাঠে। স্থানীয় ওলামায়ে কেরাম ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন হাজারো আলেম ও ছাত্র-জনতা।

তবে মরহুম আল্লামা আনোয়ার শাহ সাহেবের জানাজার নামাাজে দেশের বিশিষ্ট আলেম আল্লামা শাহ আহমদ শফির ইমামতি করার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকার কারণে বয়োবৃদ্ধ এ আলেম জানাজায় অংশ নিতে পারেননি।

জানাজা পূর্ব মাওলানা আনোয়ার শাহ স্মরণে বক্তব্যে দেশের শীর্ষ আলেমরা বলেন, মাওলানা আনোয়ার শাহ সারাজীবন দীনের ওপর অবিচল থেকেছেন। কওমি মাদরাসার ছাত্র-শিক্ষক ও পড়ালেখার উন্নতির জন্য নিরলস পরিশ্রম করেছেন।

বক্তব্য রাখেন মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা নূর হোসেন কাসেমী, মাওলানা আবদুর রহমান হাফেজ্জি, মাওলানা আঃ কুদ্দুস, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক, মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ, মাওলানা উবাউদুর রহমান খান নদভী, মাওলানা আবদুল লতিফ নিজামী, মাওলানা মুছলেহ উদ্দীন রাজু, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা শরীফ মুহাম্মাদ, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা লুৎফর রহমান,, মাওলানা আঃ আজীজ, মাওলানা সাঈদ মিজানুর রহমান (বায়তুল মুকাররাম), মুফতি মুহাম্মাদ আলী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা কাসেম, মাওলানা ফয়সাল,  মুফতি নুরুল আমীন, মাওলানা আতাউল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আবদুল হক প্রমুখ।

এর আগে বুধবার বিকেলে ধানমণ্ডির ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের শীর্ষস্থানীয় আলেম মাওলানা আজহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেন।

তিনি কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ