মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

জরিপে ধানের শীষ ৮০ পারসেন্ট এগিয়ে, দাবি ইশরাকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জরিপে ধানের শীষ ৮০ পারসেন্ট এগিয়ে আছে বলে দাবি করেছেন ঢাকা সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

শুক্রবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। এর আগে দুপুর ১২টার দিকে সিটি নির্বাচনে ভোটের সর্বশেষ অবস্থা জানাতে মার্কিন দূতাবাসের কূটনীতিক পলিটিক্যাল কাউন্সিলর ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেন ইশরাক।

ইশরাক হোসেন বলেন, আমি দেখেছি যে, বেশিরভাগ জরিপে ধানের শীষ ৮০ পারসেন্ট এগিয়ে আছে। আমাদের এই গণজোয়ার ক্ষমতাসীন আওয়ামী লীগ কেন্দ্র দখলসহ জোর-জবরস্তি করে রুখতে চাচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র দূতাবাসের একজন প্রতিনিধির সাথে আমরা বৈঠক করেছি। এটা পূর্বনির্ধারিত বৈঠক। উনি সকল প্রার্থীর সাথে বৈঠকে বসেছেন। আমার প্রতিদ্বন্দ্বীর সাথেও বসেছেন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের মতামত জানতে চাওয়ার জন্য তিনি (ব্রেন্ট ক্রিস্টেনসেন) বসেছেন।

ইশরাক বলেন, উনি আমার থেকে জানতে চেয়েছেন, সার্বিক পরিস্থিতি কেমন ছিল। আগামীকাল কী কী শঙ্কা আমাদের রয়েছে। আমি ইভিএমের বিষয়টা বলেছি এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলার কমিটি করে সরকার দলীয় (আওয়ামী লীগ) সন্ত্রাসীরে জড়ো করা হচ্ছে ঢাকায়, কেন্দ্র দখলের একটা পাঁয়তারা করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তারে সাথে আমরা কথা বলেছি।

এ সময় ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান ইশরাক। তিনি বলেন, আপনারা (ভোটার) সবাই ভয়ভীতি উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আপনাদের সহায়তা করার জন্য প্রত্যেকটি কেন্দ্রে আমাদের কর্মী থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ