মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাত পোহালেই ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি ও ডিএনসিসি) নির্বাচন। নির্বাচনি প্রচারণা শেষে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) দুই সিটিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে। মেয়র প্রার্থীরা নিজেদের এলাকায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ দিন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকাল ৮টায় রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে তার ভোট দেবেন।

উত্তরার পাঁচ নাম্বার সেক্টরের আইইটি স্কুলে সকাল ১০টায় ভোট দিতে যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সকাল ৮টায় উত্তরা চার নাম্বার সেক্টরে নওয়াব হাবিবুল্লাহ স্কুল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সকাল ৮টায় গুলশান দুই নাম্বারে আল মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

এ ছাড়া সিপিবির মেয়র প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেল বেলা ১১টায় রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেবেন। ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ সকাল সাড়ে ৮ থেকে ৯ টার মধ্যে রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ধানন্ডির ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন সকাল ৮টায় রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

এ ছাড়া জাতীয় পার্টির (জাপা) মেয়র পদপ্রার্থী হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন সকাল ৯ থেকে ১০টার মধ্যে লালবাগের আমলিগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মিডিয়া উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

এবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ