বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

অবশেষে মোদির মুখে রাম রাম, বললেন মুসলিমরা ভারতেরই নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মুসলিমরাও ভারতের নাগরিক।

জানা যায়, গতকাল পার্লামেন্টে এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি এনডিএ শরিকদের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) পক্ষে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি দলগুলোর এমপিদের খোলস ছেড়ে বেরিয়ে আসার আহ্বানও জানান।

প্রধানমন্ত্রী মোদি আরো বলেন, যারা বলবে সিএএ বিভেদমূলক তাদের বিরোধিতা করুন। বাজেট অধিবেশনে ট্রেজারি বেঞ্চের ভূমিকা কী থাকবে এই বিষয়ে আলোচনা করতে শরিক দলগুলোকে সেন্ট্রাল হলে ডাকেন প্রধানমন্ত্রী।

সেই বৈঠকেই তিনি এমন আবেদন করেন। তিনি বলেন, কিছু মানুষ নাগরিক আইন নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছেন। তাদের প্রতিহত করতে হবে। মুসলিমরাও আমদের দেশের নাগরিক। তাদের সমান অধিকার ও কর্তব্য আছে।

এই বৈঠকে এনডিএ শরিকদের পাস করা প্রস্তাবে প্রধানমন্ত্রীকে সমর্থন করে বলা হয়েছে, নাগরিক আইন পাস করিয়ে মহাত্মা গান্ধীর স্বপ্নপূরণ করেছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ, বড়ো শান্তি চুক্তি, কর্তারপুর করিডর নির্মাণ প্রসঙ্গে সহমত জানিয়েছেন এনডিএ শরিক দলের এমপিরা। সূত্র: এনডিটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ