মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

নবীজিকে চিঠি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ৬ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায় ২০১৯’ পুরস্কার বিতরণী আগামী ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।

সাথেসাথে পবিত্র রবিউল আউয়াল মাসজুড়ে আওয়ার ইসলামের আয়োজনে চলমান সিরাতুন্নাবী সা. কুইজ প্রতিযোগিতার ৩০ জন বিজয়ীকে এ অনুষ্ঠানেই পুরষ্কৃত করা হবে।

এতে দেশবরণ্য আলেম-ওলামা, লেখক ও কবি-সাহিত্যিকগণ ও ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসা মদিনায়’ এর সকল অংশগ্রহণকারীসহ বিভিন্ন স্কুল কলেজ মাদরাসার শিক্ষার্থী উপস্থিত থাকবেন।

প্রতিযোগিতায় অংশ নেয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

তিনি বলেন, ‘পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে শিশুকিশোর ও তরুণদের মধ্যে মহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনচর্চা বৃদ্ধি করতে আওয়ার ইসলামের উদ্যোগে ২০১৭ সাল থেকে শুরু হয় অনন্য এ আয়োজন।’

‘ইতিপূর্বের দুইবারের আয়োজনে সহস্রাধিক নবীপ্রেমী শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এই সেগমেন্টের তৃতীয় পর্বেও শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আওয়ার ইসলাম পরিবারকে রীতিমত অভিভূত করেছে।’

‘নবীজিকে ভালোবেসার নজরানা দিয়ে পাঠকরা লিখেছেন অসংখ্য চিঠি। সারাদেশ থেকে নবিপ্রেমিরা চিঠিতে চিঠিতে রাসুলের প্রেমের কথা লিখেছে মানের মাধুরি মিশিয়ে। সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। ’ যোগ করেন হুমায়ুন আইয়ুব।

প্রসঙ্গত, ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ প্রতিযোগিতায় এবারে প্রথম পুরষ্কার হিসেবে রয়েছে, প্রিয় নবীর রওজা মোবারক জিয়ারত ও পবিত্র ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার হিসেবে থাকছে একটি করে ‘বাই সাইকেল’। এছাড়া অন্য সাতজন প্রতিযোগিকে দেওয়া হবে আকর্ষণীয় মূল্যেই বই।

প্রতিযোগিতার জন্য বিচারকগণ ছিলেন, স্বপ্নচারী লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক আহমেদ সেলিম রেজা ও বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর।

এ আয়োজনের টাইটেল স্পন্সরে রয়েছে তাবাসসুম টুরস এন্ড ট্রাভেলস। পুরস্কার সহযোগিতায় আরও রয়েছে মাকতাবাতুল আখতার, রকমারি ডটকম, মাদানী কুতুবখানা ও মাকতাবাতুল ইসলাম এবং সারফ ফার্মাসিউটিক্যাল ইউনানি বাংলদেশ লি.।

যেকোন প্রয়োজনে: newsourislam24@gmail.com, ফোন যোগাযোগ: ০১৭১৯ ০২ ৬৯ ৮০ (হোয়াটসঅ্যাপ)।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ