মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

ভোটকেন্দ্র দখলের অভিযোগ ইশরাকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন ভোট দিয়েছেন।

শনিবার সকাল ৮টায় ধানমন্ডি কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তাপস। রাজধানীর গোপীবাগ আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন ইশরাক।

তাপস বলেন, আমি সকালেই বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছি। মানুষ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রয়োগ করছেন। কোথাও কোনো অঘটন এখনও ঘটেনি। আশা করছি, সারাদিনই মানুষ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জনগণ আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে এই আশা করি।

ইভিএম প্রসঙ্গে তাপস বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) খুব সহজভাবেই ভোট দিলাম। এই প্রথম আমি ইভিএমে ভোট দিলাম। কাউন্সিল পদে ধানমন্ডি ১৫ নং ওয়ার্ডের রফিকুল ইসলামকে ঘুড়ি মার্কায় ভোট দিয়েছে।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুর্বৃত্তরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

ইশরাক বলেন, ৩৪ নম্বর ওয়ার্ডে গতকাল রাতে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর বিএনপির এক এজেন্টকে মারধর করে কেন্দ্র দখলের চেষ্টা করা হয়। কিন্তু এলাকাবাসী সেসময় তাদের প্রতিহত করে।

‘এতে ভোটারদের বিজয় হয়েছে’ উল্লেখ করে ইশরাক আরও বলেন, ‘এভাবে প্রতিটি কেন্দ্রে পাহারা দিতে পারলে জয় আমাদের নিশ্চিত।’

শনিবার সকাল ৮টা থেকে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এটি চলবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ