শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

মোদি সরকারের বাজেট ঘোষণা, মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোদি সরকারের দ্বিতীয় মেয়াদে ভারতের প্রথম পূর্ণমেয়াদের নারী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ শনিবার দেশটির সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। আর সেই বাজেটে প্রত্যাশা পূরণ হল না! তাই বাজেট পেশ করার পরই মুখ থুবড়ে পড়ল দেশটির শেয়ার বাজার।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মোদি সরকারের এই বাজেট ঘিরে প্রত্যাশা ছিল বিনিয়োগকারীদের। কিন্তু বাজেট যে একেবারেই বিনিয়োগকারীদের খুশি করতে পারেনি, তা সূচকের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। বাজেট পেশ শেষ হওয়ার আগেই ৯৮৮ পয়েন্ট পড়ল সেনসেক্স। আর নিফটি ৩০০ পয়েন্ট নেমে দাঁড়াল ১১৬৬২ পয়েন্টে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এই বাজেট নিযে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেকটাই ছিল। বাজেট পেশের আগেই একদফা সূচক নিম্নগামী হলেও প্রথমদিকে বাজেট ভাষণ শুরু করার পর পরই উঠতে শুরু করেছিল সূচক। সেনসেক্স দেড়শো পয়েন্টেরও বেশি উঠেছিল। কিন্তু খুব বেশি স্থায়ী হল না সেটা। ঘণ্টাখানেক পর থেকেই সূচকের পতন শুরু হয়।

এমনিতেও শেয়ার বাজার শনিবার বন্ধ থাকে। কিন্তু বাজেট উপলক্ষে এদিন শেয়ার বাজার খোলা ছিল। সকাল ১১টা থেকে সংসদে দীর্ঘ বাজেট পেশ করতে শুরু করেন অর্থমন্ত্রী। তার কিছুক্ষণ পর থেকেই শেয়ার বাজার হুড়মুড়িয়ে নামতে শুরু করে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ