বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

আমরা সীমান্তে একটি মৃত্যুও আর দেখতে চাইনা: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীমান্ত হত্যার বিষয়ে ‘অত্যন্ত সতর্ক রয়েছেন’ দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ভারতের প্রতিশ্রুতি সত্ত্বেও সীমান্তে অব্যাহত হত্যাকাণ্ডের বন্ধুত্বপূর্ণ সমাধান দেখতে চায় বাংলাদেশ।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা সীমান্তে একটি মৃত্যুও দেখতে চাইনা। এটি গ্রহণযোগ্য নয়। এটি যে গ্রহণযোগ্য নয় সে বিষয়ে ভারতও একমত হয়েছিল।’

তিনি আরও বলেন, প্রতিবারই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে সীমান্ত হত্যার বিষয়ে ভারতকে বাংলাদেশের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
মানবাধিকার সংস্থা অধিকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৮ সালের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে কমপক্ষে ১ হাজার ১৪৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ