শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ তৌফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ তৌফিক আল্লাবিকে দায়িত্ব দিয়েছেন। এর আগে তিনি দেশটির যোগাযোগমন্ত্রী ছিলেন।

শনিবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। তবে দেশটির বিরোধী দলের লোকজন মোহাম্মদ তৌফিককে ‘ক্ষমতাসীনদের লোক’ বলে প্রত্যাখ্যান করেছে।

টানা বিক্ষোভ-সহিংসতার মধ্যে গত ডিসেম্বরে দেশটির পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি।

ইরাকের নতুন সরকার গঠনের আর মাত্র এক মাস বাকি। এরই মধ্যে মোহাম্মদ তৌফিককে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলেন প্রেসিডেন্ট বারহাম সালিহ।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন মোহাম্মদ তৌফিক।

শনিবার মোহাম্মদ তৌফিক এক ভিডিওবার্তায় ঘোষণা দেন, তাকে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ত্যাগ ও সাহসিকতা না দেখালে দেশ পরিবর্তন হবে না। আমি আপনাদের বিশ্বাস করি এবং এ কারণে আমি চাই আপনারা আন্দোলন চালিয়ে যান।

সূত্র: বিবিসি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ