মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

দক্ষিণের নতুন মেয়র তাপস, উত্তরে আতিকুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বড় ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

শনিবার রাত ১টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

তিনি জানান, নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

এদিকে ঢাকা উত্তরে সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের আতিকুল ইসলাম ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

ঢাকা দক্ষিণের বিভিন্ন কেন্দ্রের ফল সন্নিবেশিত করে ঢাকার শিল্পকলা একাডেমিতে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফল ঘোষণা করছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

আর ঢাকা উত্তরে বিভিন্ন কেন্দ্রের ফল সন্নিবেশিত করে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফল ঘোষণা করছেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

এর আগে দুই সিটি নির্বাচনে শনিবার সকাল ৮টা শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত নারী কাউন্সিলরের তিনটি পদে ভোট দিয়েছেন ভোটাররা। দুই সিটিতেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণে এবার ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪। ভোট পড়ে ২৯ শতাংশ। আর ঢাকা উত্তরে মোট ভোটার ছিলেন ৩০ লাখ ১০ হাজার ২৭ এবং ভোট পড়েছে ২৫ দশমিক ৩০ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ