মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

পুলিশের আল্টিমেটামে ৭ মিনিটেই রিজভীর কর্মসূচি শেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির ডাকা হরতালের কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতে অবস্থান নিতে শুরু করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতাকর্মীরা।

প্রথমে অল্পসংখ্যক নেতাকর্মী নিয়ে অবস্থান কর্মসূচি শুরু হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে যোগ দিতে থাকে আরও নেতাকর্মীরা। বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভে যোগ দেন ঢাকা দক্ষিণের ভোটে হেরে যাওয়া ইশরাক।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করে অন্যদিকের দৃশ্যপট। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিএনপি নেতাকর্মীদের আধা ঘণ্টার মধ্যে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেন ডিএমপির মতিঝিল বিভাগের পল্টন জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম।

তখন রিজভী পুলিশের কাছ থেকে ১০ মিনিট সময় চেয়ে নেন। কিন্তু ৭ মিনিটের মধ্যেই দুপুরে খাবার ও নামাজের কথা বলে কর্মসূচি শেষ করেন তিনি।

রিজভীর এমন আচরণে দলের নেতাকর্মী, উপস্থিত পুলিশ ও সাংবাদিকদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

এর আগে ঢাকা সিটি নির্বাচন প্রত্যাখ্যান করে রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। তাদের অভিযোগ, অনেক ভোটকেন্দ্রে নানান রকম অনিয়ম হলেও সরকারি বাহিনী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, কোনো কোনো কেন্দ্রে ইভিএমে ধানের শীষের প্রতীক ছিল না। ফলে অনেক ভোটার ধানের শীষে ভোট দিতে পারেনি। অনেকে ভোটকেন্দ্র থেকে ভোটারদের ভোট দিতে না দিয়ে বের করে দেওয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ