মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা আতিক-তাপসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী আতিকুল ইসলাম আতিক এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (১ জানুয়ারি) রাত ৯টার দিকে গণভবনে যান দুজন। গিয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

সেই ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন আতিকুল। ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দুই মেয়র প্রার্থী।

এর আগে দুই সিটি নির্বাচনে শনিবার সকাল ৮টা শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত নারী কাউন্সিলরের তিনটি পদে ভোট দিয়েছেন ভোটাররা। দুই সিটিতেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণে এবার ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪। ভোট পড়ে ২৯ শতাংশ। আর ঢাকা উত্তরে মোট ভোটার ছিলেন ৩০ লাখ ১০ হাজার ২৭ এবং ভোট পড়েছে ২৫ দশমিক ৩০ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ