মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২০’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ অনুষ্ঠানে ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ১০ লেখকের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৯ পেয়েছেন ১০ জন কবি ও লেখক।

এবার কথা সাহিত্যে ওয়াসি আহমেদ, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে রফিকুল ইসলাম বীর উত্তম, শিশু সাহিত্যে রহীম শাহ, কবিতায় মাকিদ হায়দার, প্রবন্ধ ও গবেষণায় স্বরোচিষ সরকার, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণে ফারুক মঈনউদ্দীন, অনুবাদে খায়রুল আলম সবুজ, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে নাদিরা মজুমদার, ফোকলোরে সাইমন জাকারিয়া এবং নাটকে রতন সিদ্দিকীকে পুরস্কৃত করা হয়েছে।

এ সময় পুরস্কারপ্রাপ্ত কবি ও লেখকদের হাতে ৩ লাখ টাকা, সনদ ও স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন— সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সভাপতি আরিফ হোসেন ছোটন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ