শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বিতর্কিত সিএএর বিরুদ্ধে আন্দোলনরত নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বিরুদ্ধে কলকাতার পার্ক সার্কাস ময়দানে প্রতিবাদ জানাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আন্দোলনরত নারীর।

সূত্রমতে জানা যায়, ২৭ দিন ধরে মধ্য কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ, প্রতিবাদ দেখাচ্ছে কয়েক শতাধিক মানুষ। কখনো বৃষ্টির মধ্যে, কখনো বা কনকনে ঠাণ্ডায় খোলা আকাশের নিচে জাতীয় পতাকা হাতে নিয়ে শিশু, নারীরা স্বাধীনতার স্লোগান দিচ্ছেন। তাদেরই একজন ছিলেন সমীদা খাতুন (৫৭)।

শনিবার মধ্যরাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সমীদা। রাত ১টার দিকে তাকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাবিনাকে শহীদ আখ্যায়িত করে নুরজাহান ওমর নামে ৬০ বছর বয়সী এক আন্দোলনকারী জানান, প্রতিদিন মেয়ের সঙ্গে এই প্রতিবাদী মঞ্চে আসতেন সমীদা। গতকাল রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। প্রতিবাদ দেখাতে গিয়ে সমীদার মৃত্যু হয়েছে। আমরা তার মৃত্যু ভুলবো না। আমরা এই শোকার্ত পরিবারের পাশে আছি।

আন্দোলনরতরা হুঁশিয়ারি দিয়েছেন এই আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। তাদের সঙ্গে থাকার একাত্মতা জানিয়েছে কংগ্রেস, সিপিআইএমসহ বিরোধী দলগুলো। তবে কলকাতার পার্ক সার্কাসই নয়, কলকাতা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে প্রতিবাদের স্বর শাহিনবাগেও।

উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর সংসদে পাস হয় সংশোধিত নাগরিকত্ব বিল। পরে গত জানুয়ারি মাসে এটি আইনে পরিণত হয়। নতুন নাগরিকত্ব আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ আগস্ট এর আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা সংখ্যালঘু নাগরিকদের (হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন) নাগরিকত্ব দেয়া হবে। কিন্তু ওই আইনের বিরোধিতায় ভারত জুড়ে সহিংস প্রতিবাদ, বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ