বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কালীগঞ্জ বাজারে ওরসের নামে অশ্লীলতা বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসল্লিরা। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় কালিগঞ্জ বাজারে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোপাখোলা গ্রামের মৃত চমক আলীর ছেলে আফিজ আলীর তত্বাবধানে তার নিজ বাড়িতে ওরসের নামে অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়েছে। সেখানে অশ্লীল কার্যকলাপ হওয়ায় ক্ষিপ্ত হন স্থানীয়রা।
এরই প্রতিবাদ সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, ওরসের নাম করে সেখানে অশ্লীল কার্যকলাপের আয়োজন করা হয়েছে, যা এলাকার যুব সমাজের চরিত্রকে নষ্ট করবে। এছাড়াও ওরসের স্থানের আশেপাশে রয়েছে একাধিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, এরকম বেহায়াপনার কারনে এসব শিক্ষা প্রতিষ্ঠানে নানা রকমের প্রভাব পড়বে।
এলাকার মুসলিম জনতার গণ-স্বাক্ষর নিয়ে প্রশাসনের হাতে স্বারক লিপি পেশ করবেন বলে বক্তারা জানান। যদি প্রশাসনের সহযোগিতা না পান, তাহলে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে ওরসের নামে অশ্লীল কার্যকলাপ বন্ধের জন্য যা করণীয় তা করতে প্রস্তুত থাকার অঙ্গিকার করেছেন।
সমাবেশে বক্তব্য রাখেন, দেওকলস ইউনিয়ন চেয়ারম্যান তাহিদ মিয়া, কালীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রজ্জাক, আওয়ামী লীগ নেতা মুমিন, কালীগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা ওবায়েদুল হক, খেলাফ মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান , খেলাফত মজলিস দেওকলস ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, কাজী মাও, তোফায়েল আহমদ।
সমাবেশে উপস্থিত ছিলেন, আতাপুর মিফতাহুল উলুম মাদরাসার শিক্ষক-ছাত্র, আল ইরশাদ লতিফিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং শিক্ষক, কালীগঞ্জ হযরত আয়েশা সিদ্দিকা রা. মাদরাসার শিক্ষকসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
-এএ