শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সৌদি বিমানবন্দর ও আরামকো তেল স্থাপনায় হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি বিমান হামলার জবাবে দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি বিমানবন্দর ও আরামকো তেলস্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে হুতিরা।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের জিজান, আবহা ও নাজরান প্রদেশের বিমানবন্দর, খামিস মুশাইত সামরিক ঘাঁটি এবং আরামকো তেল স্থাপনায় মোট ২৬টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। গত ২৫ থেকে ৩০ জানুয়ারি এসব হামলা হয়েছে বলে জানান জেনারেল সারি।

ইয়েমেনি সেনারা যেসব বিমানবন্দরে হামলা চালিয়েছে সে গুলোকে সৌদি আরব সামরিক উদ্দেশ্যে ব্যবহার করে থাকে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে সুস্পষ্ট দিকনির্দেশনা ছিল যে, সৌদি আরবের বিমান হামলার জবাবে তাদের তেলস্থাপনা এবং সামরিকঘাঁটি গুলোতে হামলা চালানো যাবে। এসব হামলায় শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে, ইয়েমেনের সামরিক বাহিনী গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের আরামকো তেলস্থাপনায় ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল হুথিরা। হামলার পর তেলস্থাপনার উৎপাদন অর্ধেক কমে যায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ