বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

মণিপুর জমিয়তুল উলামার চেয়ারম্যানের সাথে বাংলাদেশ পাঙালদের মতবিনিময়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম।।

ভারতে মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলের বাবুপাড়া জামে মসজিদের খতিব, জমিয়তে উলামা ই হিন্দ এর চেয়ারম্যান হয়রত মাওলানা সাঈদ আহমদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ মণিপুরি মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার সন্ধায় বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুরে তেতই গাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে হলরুমে বাংলাদেশ মণিপুরি মুসলিম সমাজের নেতৃবৃন্দের উদ্যোগে এক মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।

উক্ত মতবিনিময় সভায় আগামী ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জি.কে সরকারি প্রাথমিক বিদ্যালয় (কান্দিগাঁও) প্রাঙ্গণে বাদ মাগরিব অনুস্থব্য ওয়াজ মহফিল এর প্রস্তুতি নিয়ে এবং আনুষাঙ্গিক দিক নিয়ে আলোচনা হয়।

উক্ত ওয়াজ মাহফিলে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতে দারুল উলূম দেওবন্দ ঘরনার আলেম, জমিয়তে উলামা ই হিন্দ, মণিপুরের চেয়ারম্যান ও ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফালের বাবুপাড়া জামে মসজিদ এর খতিব হয়রত মাওলানা সাঈদ আহমদ। এছাড়াও স্থানীয় অনেক উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

মাহফিলটি সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় ও প্রস্তুতি সভায় আয়োজকরা সর্বস্তরের তৌহিদী জনতার কাছে দোয়া ও যথাসময়ে উপস্থিতি কামনা করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ