বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

চীন ফেরত আরেক শিক্ষার্থী রংপুর মেডিকেলে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চীন ফেরত আরও এক শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় তাকে ভর্তি করা হয়। তার বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায়।

তার চিকিৎসার জন্য ১২ সদস্য বিশিষ্ট গঠিত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের প্রধান ও মেডিসিন বিভাগীয় প্রধান দেবেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চীন ফেরত অন্য আরেক শিক্ষার্থীর মুখের লালা, রক্ত ও ঘাম ঢাকায় রোগতত্ত্ব ও রোগ নির্ণয় ইনস্টিটিউটে পরীক্ষা করা হয়েছে। তার শরীরে করোনা ভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি। আজ দুপুরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি চীন ফেরত এক শিক্ষার্থী রংপুর মেডিকেলে ভর্তি হয়েছিলেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসে এ পর্যন্ত ১১১৫ জনের মৃত্যু হয়েছেন। ৪৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। করোনো ভাইরাস ছড়িয়ে পড়ার পর গত ৩১ ডিসেম্বর ৩১৪ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফেরত আসেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ