বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

চট্টগ্রাম সিটি ভোটের তফসিল হতে পারে কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। সেই বৈঠক শেষে তফসিল ঘোষণা হতে পারে।

ইসির জনসংযোগ পরিচালক মো. ইসরাইল হোসেন জানান, রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে নির্বাচন ভবনের সভাকক্ষে ৬১তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচিতে চট্টগ্রাম সিটি ভোট ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপনির্বাচনকে রাখা হয়েছে।

ইসি সচিব মো. আলমগীর জানান, চসিকের সিটি ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনে সম্পন্ন করা হবে।

২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এর মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনি আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ