মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রামে উচ্চস্বরে মাইক বাজিয়ে শব্দ দূষণ, গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে উচ্চস্বরে মাইক বাজিয়ে শব্দ দূষণের দায়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মাইক ও গাড়িটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার নগরের কোতোয়ালী থানাধীন মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন- মো. আলমগীর ও মো. কাউসার।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, হিরো জেনুইস পার্টস মেলা-২০২০ উপলক্ষে অটোরিকশায় মাইক লাগিয়ে উচ্চস্বরে বাণিজ্যিক প্রচারণা চালাচ্ছিলেন তারা। এ সময় শব্দ দূষণ করে জনবিরক্তি সৃষ্টির দায়ে সিএমপি অধ্যাদেশের ৬৩ ধারা অপরাধে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

ওসি বলেন, শব্দ দূষণ বন্ধ করতে কমিশনার স্যার সচেষ্ট রয়েছেন। স্যারের নির্দেশনা মোতাবেক আমরা অভিযান শুরু করেছি। এটি চলমান থাকবে।

প্রসঙ্গত, উচ্চ মাত্রার শব্দ কানের ক্ষতি করে এবং উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করে। ফলে গত ১০ ফেব্রুয়ারি উচ্চ মাত্রার শব্দ উৎপাদনকারী যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ