শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

নামের আগে ‘মুহাম্মদ’ যুক্ত করার বিধান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নামের পূর্বে মুহাম্মাদ/মোহাম্মদ/মহাম্মদ ব্যবহারের হুকুম কি? এইটা কি সুন্নাহ বা মুস্তাহাব কিছু?

উত্তর: নামের পূর্বে ‘মুহাম্মদ’ ব্যবহার করা জায়েজ আছে। কিন্তু এটা ব্যবহার করা সুন্নাত বা মুস্তাহাব নয়। নামের আগে ‘মুহাম্মদ’ লেখার প্রচলনটা শুধু উপমহাদেশেই রয়েছে।

ইংরেজ আমলে হিন্দুরা ব্যাপক আকারে তাদের নামের পূর্বে ‘শ্রী’ ব্যবহার করতো। তখন অনেক মুসলমান না বুঝেই হিন্দুদের মত নিজের নামের আগে ‘শ্রী’ লিখা শুরু করে। তখনকার উলামায়ে কেরাম নিজেদের স্বাতন্ত্র্যতা ধরে রাখতে নামের পূর্বে ‘মুহাম্মদ’ যুক্ত করার উৎসাহ দিতেন বলেই জনশ্রুতি আছে।

তবে বর্তমানে এর তেমন কোন জরুরত না থাকলেও নামের পূর্বে উম্মতে মুহাম্মদীর চিহ্ন হিসেবে ব্যবহার করাতে কোন সমস্যা নেই। বাকি সুন্নাত বা মুস্তাহাব মনে করা যাবে না। সূত্র: আহলে হক মিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ