মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

লভ্যাংশ সমান সমান বণ্টন করে ব্যবসা করার বিধান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশ্ন: মুহতারাম, আমার জানার বিষয় হল, আমার বন্ধু একজন ফিজিও থেরাপিস্ট। তার কাছে থেরাপির মেশিনপত্র আছে।

আমি অর্থপেডিক ডাক্তার। তার সাথে আমার এই মর্মে চুক্তি হয় যে আমি দুই লক্ষ টাকা দিব ফার্নিচার ডেকোরেশন ও ঘরের এ্যাডভান্স বাবদ। এরপর উভয়ে রোগী দেখব। লাভ যা আসবে দুইজনে অর্ধার্ধি ভাগ করে নিব। এই চুক্তিটি বৈধ কি না? এবং লভ্যাংশ বণ্টনের পদ্ধতিটি সঠিক কি না?

উত্তর: হাঁ, প্রশ্নোক্ত চুক্তিটি বৈধ হবে এবং উভয়ের শর্ত অনুযায়ী সমান বা কম-বেশি লভ্যাংশ বণ্টন করতে পারবেন। এরপর কখনো যৌথ কারবার সমাপ্ত করতে চাইলে মেশিনদাতা তার মেশিন নিয়ে যাবে এবং ফার্নিচার ডেকোরেশন ইত্যাদি বাবদ যে অংশীদার টাকা দিয়েছিল সে-ই এগুলো নিয়ে যাবে।

দলিল: ফাতাওয়া বায্যাযিয়া ৬/২২৮; আলবাহরুর রায়েক ৫/১৮১; ফাতহুল কাদীর ৫/৪০৫; রদ্দুল মুহতার ৪/৩২২; শরহুল মাজাল্লাহ, আতাসী ৪/২৭০। সূত্র: আহলে হক মিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ