মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

দিল্লি সংঘর্ষ: সরকারের সমালোচনাকারী বিচারকের বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চলা সংঘর্ষের ঘটনায় ভারতের কেন্দ্র, রাজ্য সরকার ও পুলিশের সমালোচনা করেন দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলিধর। আর এরপরই বিচারপতি মুরলিধরকে বদলি করে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপতির মাধ্যম বিচারপতি এস মুরলিধরের বদলির বিষয়টি জানানো হয়।

বুধবার দিল্লির সংঘাত নিয়ে বিচারপতি মুরলিধর বলেন, আমরা আর একটা ১৯৮৪-র মতো দাঙ্গার ঘটনা হতে দিতে পারি না দেশে। ওই সময় তিনি কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকার— উভয়কেই নির্দেশ দিয়েছিলেন দিল্লির সংঘাত প্রতিরোধে একসঙ্গে কাজ করতে।

দিল্লি হাইকোর্টের বেশ কয়েকজন আইনজীবীর বলেন, বিচারপতি মুরালীধর অত্যন্ত দক্ষ এবং বহু মামলাতেই সাহসী রায় দিয়েছেন। যার মধ্যে কংগ্রেস নেতা সজ্জন কুমারের বিরুদ্ধে দায়ের হওয়া ৮৪-র শিখ-বিরোধী দাঙ্গা মামলা এবং সমকামিতাকে ফৌজদারি অপরাধের তকমা থেকে মুক্ত করার রায়।

তারা আরও বলেন, মঙ্গলবার মাঝরাত থেকে বিচারপতি মুরালীধরের ভূমিকার পরে তিনি কার্যত দিল্লির মানুষের ‘রক্ষাকর্তা’ হয়ে উঠলেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে ও ২০১৯ সালের জানুয়ারিতে দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতি মুরালীধরকে অন্যত্র বদলির প্রসঙ্গে এর আগে দু’বার রাজি হয়নি কলেজিয়াম। তবে এবার স্বপ্রনোদিত হয়েই প্রথমে কলেজিয়াম ও পরে দেশটির রাষ্ট্রপতি এই সাহসী বিচারপতিকে বদলির নির্দেশ দিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ