মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


করোনা ভাইরাস সংক্রমণের আশংকায় রোগীকে মেরে ফেলার হুকুম কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি কোয়ারেন্টাইন পয়েন্ট থেকে বেরিয়ে গণ-শৌচাগারে যাওয়ায় উত্তর কোরিয়ায় বাণিজ্য দফতরের এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সম্প্রতি চীন সফর থেকে ফেরার পর করোনোভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। ইসলামি শরিয়তে এটা কেমনভা দেখে?।

প্রশ্ন: করোনা ভাইরাস আক্রান্ত রোগীর এখনো পর্যন্ত প্রতিষেধক ঔষধ আবিস্কৃত না হওয়ায় সংক্রমণে অসংখ্য লোক এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুমুখি হওয়ার আশংকায় বা লোকটি এমনি কিছুদিনের মধ্যে ডাক্তারদের মতানুযায়ি মৃত্যু পথে চলে যাবেন বিধায় অনেক দেশে উক্ত রোগীকে গুলি করে বা মরনাত্তক ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হচ্ছে৷ শোনা যাচ্ছে, আমাদের দেশেও এমন করা হবে বা হচ্ছে৷ এবিষয়ে ইসলামের কি সিদ্ধান্ত? জানাবে দয়া করে৷

উত্তর: মানুষের জীবন মরণ একমাত্র আল্লাহ তায়ালার হাতে৷ একমাত্র তিনিই জানেন কে কতদিন বাচবে৷ কে কখন মৃত্যুবরণ করবে৷ কোরআনে কারীমে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
নিশ্চয় আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে, তিনি তা জানেন। কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। সূরা লোকমান, আয়াত: ৩৪৷

অন্যত্রে ইরশাদ করেন, وَيُؤَخِّرْكُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى إِنَّ أَجَلَ اللَّهِ إِذَا جَاءَ لَا يُؤَخَّرُ لَوْ كُنْتُمْ تَعْلَمُونَ এবং তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন; আল্লাহর নির্ধারিত সময় আসলে কিছুতেই তা বিলম্বিত করা হয় না, যদি তোমরা জানতে’!

এসব আয়াত দ্বারা স্পষ্ট প্রমানিত মানুষের হায়াত নির্ধারিত৷ তার পুর্বে কারো মৃত্যু হবে না৷ পরেও হবে না৷ সুতরাং করোনায় আক্রান্ত ব্যক্তি কখন মৃত্যু বরণ করবে তা একমাত্র আল্লাহ তায়ালা ই জানেন৷ তার থেকে কেউ সংক্রমণ হবে কিনা? সংক্রমণ হলে কেউ মারা যাবে কি না সেটাও একমাত্র তিনি ই জানেন৷ সুতরাং একটি অনিশ্চিত বিষয়ের উপর ভিত্তি করে কোনো ব্যক্তিকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয়া বা মেরে ফেলা কোনো ভাবেই বৈধ নয়৷ সম্পুর্ন হারাম৷ অতএব প্রশ্নোক্ত বিষয় বিবেচনা করে কোনো করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি সাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত, গুলি করে বা মরনাত্তক ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা অন্যায়ভাবে নিরপরাধ মানষ হত্যার শামিল৷

অন্যায়ভাবে মানুষ হত্যার ভয়াবহতা সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ তায়ালা বলেন, আর যে ব্যক্ত