শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সাতক্ষীরায় দু’পক্ষের গোলাগুলিতে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর এলাকায় সন্ত্রাসী দুই পক্ষের গোলাগুলিতে ওয়াহেদ আলী গাজী নামে একজন নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের পাশে দাউদ আলীর আমবাগানে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ওয়াহেদ আলী গাজী ধুলিহর তমালতলা গ্রামের মৃত নবাত আলী গাজীর ছেলে।

ওয়াহেদ আলী গাজীর প্রতিবেশী বাবু জানান, ভাড়ায় মোটরসাইকেল চালাতেন ওয়াহেদ। মাছের ব্যবসাও করতেন। থানায় তার নামে মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, ভোরে চৌকিদারের মারফত সংবাদ পাই সেখানে গোলাগুলি হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ওয়াহেদ আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলিতে ওয়াহেদ আলী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিন জোড়া স্যান্ডেল, দুই রাউন্ড গুলি ও একটি শুটারগান উদ্ধার করা হয়েছে। তার নামে থানায় হত্যা, নাশকতাসহ ছয়টি মামলা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ