শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

ফরিদপুরে খাদ্য সামগ্রী বিতরণ করল ‘নবউন্মেষ পরিবার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ফরিদপুরে করোনা ভাইরাসের কারণে সাপ্তাহিক হাট-বাজার, আবাসিক হোটেল, শপিংমল, বাণিজ্য কেন্দ্র, রেস্টুরেন্ট, পার্ক, মেলা, সামাজিক ও ধর্মীয় সব অনুষ্ঠান, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, চায়ের দোকানে আড্ডাসহ জনসমাগম বন্ধ করা হয়েছে। এতে কাজে যেতে না পারায় খেটে খাওয়া মানুষ সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

এমন পরিস্থিতিতে ১৫ টি দিনমজুর পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নবউন্মেষ পরিবার। ত্রাণ হিসেবে চাল, ডাল, লবণ, তেল, আলু ও পেয়াজসহ বেশ কিছু খাদ্য সামগ্রী দেয়া হয়।

শুক্রবার জুমার নামাজের পর জেলার পূর্ব খাবাসপুর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা জনাব মুহা. রাজিব হোসেন রাজিব, সাহিদুল ইসলাম হৃদয়, সংগঠণের সভাপতি মুহাম্মাদ জামিল সিদ্দিকী, সাধারাণ সম্পাদক মাহিদুল ইসলাম স্বরণ, প্রচার সম্পাদক সাবির হোসেন দিপ্ত ও নির্বাহী সদস্য মীর অভি সহ নবউন্মেষ পরিবারের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নবউন্মেষ পরিবার এর আগেও বিভিন্ন দুর্যোগ, বন্যা ও শীতের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ