শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কাজী কায়কোবাদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকা-এর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের ছোট ভাই কাজী কায়কোবাদ ইসলাম ( ৫২) আমেরিকার নিউওয়ার্ক শহরে গতকাল রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইলাহি রাজিউন।

তার মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মণ্রলায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির
চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর সভাপতি র.আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এছাড়াও জেলা সমিতির পক্ষে এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সচিব (প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক) মোঃ খলিলুর রহমান।

উল্লেখ্য, কাজী কায়কোবাদ ইসলাম ১৯৬৮ সালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। প্রবাসে থাকলেও তিনি সব সময় এলাকার মানুষের কল্যাণে কাজ করতেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ