শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

চরমোনাই পীরের নেতৃত্বে বরিশালে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতী রেজাউল করীমের নেতৃত্বে বরিশালের চরমোনাই এলাকায় করোনা ভাইরাসের মহামারীতে দূর্দশাগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

আজ মঙ্গলবার সকালে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মুফতী ফয়জুল করীম ও ৫ নং চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। করোনা মহামারীতে সারাদেশ লকডাউন অবস্থায় দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান চরমোনাই পীর।

চরমোনাই পীর বলেন, করোনা ভাইরাস থেকে বেচে থাকার উপায় উপকরণ নেই বললেও চলে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে বিশেষজ্ঞরা মুখ খুলছেন। প্রয়োজনীয় ইকুইপমেন্ট না থাকায় ইতোমধ্যে ৩ জন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। রোগীর সংখ্যা বাড়লে ডাক্তারদের নিরাপত্তা কী হবে, সে ব্যাপারে বিশেষজ্ঞরা তাদের আশংকা প্রকাশ করেছেন। আমি আশা করি, সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে এ বিষয়ে প্রস্তুতির ঘাটতি বা দূর্বলতা দূর করার চেষ্টা করবেন।

তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী, সাবান, স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি বিতরণ করছে। খেদমতে খালক্বের অংশ হিসেবে এই কার্যক্রম আরো বেগবান করতে সারাদেশের নেতাকর্মীদের তিনি নির্দেশ দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ