শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

তালিকায় নাম না থাকায় ৩ দিন বসে থেকেও ত্রাণ পাচ্ছে না অসহায়রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরে সরকারি ত্রাণ না পেয়ে দেড় শতাধিক নারী-পুরুষ যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ করেছেন। সামাজিক দূরত্ব বজায় রাখার এ সময়ে শত শত নারী-পুরুষ বসে বিক্ষোভ করেন ত্রাণের দাবিতে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশদ্বার বন্ধ করলে তারা কার্যালয় চত্বরে অবস্থান নেয়।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এই দৃশ্য দেখা গেছে। এর আগে বেলা ১০টার পর থেকে যশোর পৌর কমিউনিটি সেন্টারে ত্রাণ বিতরণ করছিলেন যশোর পৌরসভা। ত্রাণ বিতরণকালে হাজারও লোক সেখানে ভিড় করে। হুড়োহুড়িতে নাভিশ্বাস এক অবস্থার তৈরি হয়। এক পর্যায়ে দুপুরে ত্রাণ বিতরণ শেষ হয়ে যায়। তখনও ত্রাণের অপেক্ষায় ছিলেন শত শত নারী পুরুষ । এমতাবস্থায় ত্রাণ না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেন তারা। পরক্ষণে বেলা দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেন।

পুলিশ লাইন বস্তির বাসিন্দারা জানান, তিন দিন ধরে আসছি কোনো ত্রাণ পাইনি। চাল নিতে আসার কারণে তাড়িয়ে দিয়েছে পৌরসভার লোকজন। তাই আমরা ডিসি স্যারের কাছে এসেছি। কিন্তু তিনিও আমাদের কথা শুনলেন না।

এ বিষয়ে যশোর পৌরসভার সচিব আজমল বলেন, যশোর পৌরসভায় ৫ হাজার পরিবারকে এখন পর্যন্ত ত্রাণ দেওয়া হয়েছে। যারা বিক্ষোভ করেছেন পৌরসভার ত্রাণের তালিকায় তাদের কোনো নাম নেই। জেলা প্রশাসক যশোর পৌরসভাকে অবহিত করলে তাদেরকে ডেকে এনে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছে যশোর পৌরসভা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ