বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

করোনা: দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে কওমী ছাত্র ঐক্য পরিষদ যশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান
যশোর থেকে>

করোনা ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে দিন মজুর, দরিদ্র ও খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে যশোরের কওমী ছাত্রদের সংগঠন ‘কওমী ছাত্র ঐক্য পরিষদ যশোর’।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী যশোর শহরসহ বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে (প্রথম দফায়) বাইশটি মুসলিম এবং হিন্দু দুঃস্থ, অসহায় পরিবারের মাঝে এ ত্রান বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি ও রেল স্টেশন মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করিম যশোরী, যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি ও দড়াটানা মাদরাসার মুহতামিম মুফতি মুজিবুর রহমান, কওমী ছাত্র ঐক্য পরিষদের উপদেষ্টা ও দারুল আরকাম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফতি উবায়দুল্লাহ শাকির।

সাহলান শিল্পী গোষ্ঠীর পরিচালক ও কওমী ছাত্র ঐক্য পরিষদের শুরা সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসাইন, কওমী ছাত্র ঐক্য পরিষদ যশোরের সভাপতি মুহা. মাসিহুর রহমান, সেক্রেটারি মোহাম্মদ আরাফাত হুসাইন ইয়াসিন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ