শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মৌলভীবাজারের রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: মৌলভীবাজারের রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন। রোববার (৫ মার্চ) রাত ৯টার দিকে বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌউহিদ আহমদ।

সিভিল সার্জন আওয়ার ইসলাম কে বিষয়টি নিশ্চিত করেন বলেন, ঢাকা থেকে ওভার টেলিফোনে আমাদের নিশ্চিত করা হয়েছে- রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন। ফলে এই প্রথম মৌলভীবাজার জেলায় করোনা পজিটিভি শনাক্ত হলো।

মারা যাওয়া ব্যক্তি শনিবার (৪ এপ্রিল) রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান। তিনি পান-সিগারেট দোকানদার ছিলেন। স্থানীয়ভাবে কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন। কারণ সম্প্রতি তার কোনো প্রবাসীর সংস্পর্শে যাওয়ার ইতিহাস নাই।

সিভিল সার্জন জানান, সেখানে ৬১ জনকে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা দেওয়া আছে। ওই বাড়ি ‘লকডাউন’ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশকে বিষয়টি অবহিত করেছি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিম আওয়ার ইসলামকে বলেন, ওই বাড়িসহ আকুয়া গ্রাম ‘লকডাউন’ করা হবে।

এদিকে মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মারা যাওয়া ব্যক্তি স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে গণমাধ্যকর্মীসহ সকলের সহযোগিতা চান জেলা প্রশাসক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ