শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা

কক্সবাজার অনির্দিষ্টকালের জন্য লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ৩৪টি রোহিঙ্গা শিবিরসহ পুরো কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে এ ঘোষণা দেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহা. কামাল হোসেন।

তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পুরো জেলা লকডাউন থাকবে। এই সময়ের মধ্যে কক্সবাজারের কেউ অন্য জেলায় যাতায়াত করতে পারবেন না। পাশাপাশি অন্য জেলার মানুষও কক্সবাজারে আসতে পারবেন না। আজ (বুধবার) থেকে এ নির্দেশনা বলবৎ থাকবে। সড়ক, নৌ ও আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। শুধু ওষুধ ও জরুরি পণ্য সরবরাহকারী যানবাহন চলাচল করতে পারবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

একই সঙ্গে উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরকে লকডাউনের আওতায় আনা হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, রোহিঙ্গা শিবিরে গণজমায়েত, সভা-সমাবেশ, বিদেশি নাগরিক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা ও এনজিও কার্যক্রম সীমিত করা হয়েছে।

একটি শিবিরের রোহিঙ্গারা চাইলেই আর অন্য শিবিরে যেতে পারবেন না। যখন-তখন হাটবাজারে যাওয়া যাবে না। সবার ঘরে থাকা নিশ্চিত করতে তাদের জন্য খাদ্য, স্বাস্থ্য ও পানীয় সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ