শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

খলিফায়ে মাদানীর ইন্তেকালে ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

সাইয়েদ হুসাইন আহমদ মাদানী রহ- এর বিশিষ্ট খলিফা ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ী (১০০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ইমামবাড়ীস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন।

তার ইন্তেকালে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় শুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, মজলিসে আমেলার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা দেলাওয়ার হুসাইন, কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা আবুল কালামা আজাদ,জেলা শাখার সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ্,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল্লাহ্, সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক সাহিত্য সম্পাদক মুফতি আমীর ইবনে আহমাদ প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

শুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী শোকবার্তায় বলেন,আমি আজ আমার একজন মুরুব্বিকে হারালাম আমার একজন প্রিয় ভাইকে হারালাম,আমি আজ খুব মর্মাহত।

শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইত্তেফাকের কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ। তারা আরো বলেন, আজ আমরা আমাদের একজন অভিবাবককে হারালাম। আল্লামা আব্দুল মোমিন রাহ. একজন প্রথিতযশা রাজনীতিবিদ,অনেক বড় বুজুর্গ,এবং ইসলামের অতন্দ্র প্রহরী ছিলেন। ইলমে নববীর প্রচার ও দ্বীন প্রতিষ্ঠায় তার অনেক অবদান রয়েছে,আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ