মুফতি মুহাম্মদ উল্লাহ রিজওয়ান।।
বর্তমান করোনা ভাইরাসের পাদুর্ভাবে আমাদের সাবাবিক জীবন-যাপন যদিও বেসামাল হয়ে পড়েছে। তবে বছর ঘুরে রমযানের পূর্বাভাস নিয়ে হাজির হওয়া শাবান মাস প্রায় সমাপ্তির দিকে এগিয়ে চলছে। আর মাত্র কয়েক দিন বাকি আছে। তারপরেই রহমত মাগফিরাত ও নাজাতের মহান বার্তা নিয়ে সমহিমায় আগমণ করবে পবিত্র মাহে রমযান। এখনই রমযানের আগমনী বার্তা দিকদিগন্তে ছড়িয়ে পড়েছে। রমযানের একফালি চাঁদের অপেক্ষায় মুমিন মুসলমানের হৃদয় বে-চাইন আর বে-ক্বারার হয়ে পড়েছে।
কারণ,এ মাসের প্রতিটি ইবাদতের প্রতিদান বহুগুণে বেড়ে যায়। অতীত জীবনের পাপরাশি মোচন করে ভালো মানুষ হিসেবে নিজের জীবনকে নতুন করে গঠন করা যায়। শরীয়ত কর্তৃক নিষিদ্ধ বিষয়গুলো পরিত্যাগ করে, নির্দেশিত বিষয়গুলোর চর্চায় মহান এক সুযোগ পাওয়া যায়।
তাই প্রতিটি মুসলমানের উচিৎ এবং কর্তব্য, আল্লাহ তাআলার শাহী দরবারে নিবেদন করতঃ এখন থেকেই দুনিয়ার যাবতীয় ব্যস্ততা ও অকল্যাণ থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষে শারীরিক ও মানসিক ভাবে শাহরে রামাযানুল মুবারকের জন্য চুড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা।
হাদীসের আলোকে বুঝা যায় যে,আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ মাহে রমযানের আগমণের পুর্বেই ৩ টি প্রস্তুতি গ্রহণ করতেন। ১। রাসূলুল্লাহ সাঃ শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার মাধ্যমে রমযানের সিয়াম সাধনায় আমলী প্রস্তুতি গ্রহণ করতেন। যেমন-
উম্মুল ম'মিনীন হযরত আয়শা সিদ্দীকা (রাঃ) থেকে বর্ণত - তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ কখনো কখনো এমন ভাবে রোযা পালন করতেন যে, আমাদের মনে হতো, তিনি আর রোযা ত্যাগ করবেন না। আবার কখনো এতো দীর্ঘ সময় রোযা ত্যাগ করতেন যে, আমাদের মনে হতো তিনি আর রোযা পালন করবেন না। রমযান মাস ব্যাতিত পূর্ণ কোন মাস তাকে আমি রোযা পালন করতে দেখিনি। আর শাবান মাসের তুলনায় অন্য কোনো মাসে এতো রোযা পালন করতেও দেখিনি। বোখারি শরীফ
হজরত উসামা ইবনে যায়েদ (রাঃ) থেকে বর্ণিত- তিনি বলেন,আমি একবার রাসূলুল্লাহ সাঃ কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল ! আমি আপনাকে শাবান মাসের মত অন্যকোন মাসে রোযা রাখতে দেখিনা (এর কারন কী.? ) রাসূলুল্লাহ সাঃ বলেন, রজব ও রমযানের মাঝে অবস্থিত এটি এমন এক মাস যাতে লোকেরা উদাসীন হয়ে থাকে। এটি এমন মাস যখন বান্দার আমল সারা জগতের অধিপতির সামনে হাজির করা হয় এবং আমি চাই আমার আমল এই অবস্থায় হাজির হোক যখন আমি রোযা পালনের মধ্যে থাকি। [সুনানে নাসায়ি]
উম্মুল মু'মিনীন হযরত উম্মে সালমা (রাঃ) থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ পুরা বছরে রমযান মাস ছাড়া অন্য কোন মাসে পরিপূর্ণ রোযা পালন করতেন না। কিন্তু শাবান মাস এà