বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

আল্লামা আব্দুল হালিম বোখারীর ভাই আব্দুর রহিম বোখারীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

ইত্তেহাদুল মাদারিস (কওমি মাদরাসা শিক্ষা বোর্ড) বাংলাদেশের অডিটর ও কক্সবাজারের চকরিয়া ইমাম বোখারী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুর রহিম বুখারি আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের ভাতিজা মাওলানা রেজাউল করিম মৃত্যু সংবাদ নিশ্চিত করে আওয়ার ইসলামকে জানান, এজমা, ডায়াবেটিক ও কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ডাক্তারের নিবিড় পরিচর্চায় ছিলেন। আজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি পরলোক গমন করেন। তার আনুমানিক বয়স হয়েছিলো ৭১।

আজ রাতে পটিয়া মাদরাসায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।

বিদায়কালে তিনি স্ত্রী সহ তিন ছেলে ও চার মেয়ে সন্তান সহ অসংখ্য শাগরিদ ও শুভাকাঙ্কী রেখে যান।

মরহুম মাওলানা আব্দুর রহিম বোখারী চট্টগ্রামের আল জামিয়া ইমলামিয়া পটিয়ার পরিচালক মাওলানা মুফতি আব্দুল হালিম বোখারীর ছোট ভাই। লোহাগড়া উপজেলার রাজঘাটা হোসাইনিয়া মাদরাসায় প্রাথমিক পড়াশোনা শেষে জামিয়া পটিয়ায় উচ্চ শিক্ষা লাভ করেন। পরে ঢাকা লালবাগ ও দারুল উলুম দেওবন্দ থেকে ডাবল দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

কর্মজীবনে ইত্তেহাদুল মাদারিস (কওমি মাদরাসা শিক্ষা বোর্ড) বাংলাদেশের অডিটর, কক্সবাজারের চকরিয়া ইমাম বোখারী মাদরাসার প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। এছাড়া গারাঙ্গিয়া আলিয়া মাদরাসার মুহাদ্দিস হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ