শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ

টেকনাফে ৪শতাধিক রোহিঙ্গাসহ জাহাজ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি>

মালয়েশিয়া যাওয়ার চেষ্টায় সাগরে দুই মাস ভাসার পর বাংলাদেশে ফেরত ৪শতাধিক রোহিঙ্গাসহ জাহাজ আটক হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের হলবনিয়া পাড়া ঘাট থেকে এদের আটক করে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা।

টেকনাফ স্টেশন কোস্ট গার্ডের কর্মকর্তা লে.কমান্ডার এম সোহেল রানা বলেন, রোহিঙ্গা ভর্তি একটি বড় জাহাজ টেকনাফ জাহাজপুরা ঘাটে ভিড়লে ৪শতাধিকের মত রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বেশ কিছু দিন আগে সাগর পথে মালয়েশিয়া যাত্রা করেছিল। কিন্তু সেখানে ভিড়তে না পেরে আবার চলে আসেন। তবে সংখ্যাটা কম বেশি হতে পারে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. সাইফুল ইসলাম বলেন, মালয়েশিয়া ফেরত ৪ শতাধিকের মত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তারা মালয়েশিয়া যেতে না পেরে ফের ফেরত আসেন। তাদের আগে এক জায়গায় জড়ো করা হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু ছিল।

উদ্ধারকৃত মুহা. জোবাইর বলেন, গত দুই মাস ৪৮২ জন রোহিঙ্গা ভর্তি একটি ট্রলার সাগর পথে মালয়েশিয়া পাড়ি দিই। কিন্তু সেদেশে কড়াকড়ির কারনে ঢুকতে না পেরে এখানে ফিরে আসি। সাগরে এত দিন ভাসমান ছিলাম। এখন ট্রলারে চার শতাধিক জন রয়েছে। তাদের ট্রলারে ২৮ জন মারা গেছে। এদের অধিকাংশের বাড়ি টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা শিবিরে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ