শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ

ভাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় করোনার সংক্রমণ উপসর্গ নিয়ে শাহিন মাতুব্বর (১৮) নামে এক যুবকের মারা গেছে। উপজেলার চান্দ্রা ইউনিয়নের একটি গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে যুবকটি মারা যায়।

ভাঙ্গা উপজেলা প্রশাসন ও চান্দ্রা ইউপি চেয়ারম্যান এ খবর নিশ্চিত করে।

জানা যায়, মৃত শাহিন ওই এলাকার হারুন মাতুব্বরের ছেলে। মঙ্গলবার ৩টার দিকে তার মৃত্যু হয়। সে ১০দিন আগে ঢাকা থেকে বাড়ি আসে। সে ঢাকায় ফুসকা বিক্রি করত বলে স্থানীয়রা জানায়।

প্রতিবেশী মুহা. লাবু বলেন, মৃত ওই যুবক ১০দিন আগে ঢাকা থেকে বাড়ি আসে। এরপর সে জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যাথা আক্রান্ত হয়ে গত রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। আমরা চেয়ারম্যান ও স্থানীয় থানাকে বিষয়টি জানিয়েছি।

চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ওই পরিবারটি নিহতের এ ধরনের উপসর্গ ছিলো এটা গোপন করে রেখে ছিলেন। আমি বিষয়টি জানার পর তাৎক্ষণিক ভাঙ্গা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুর রহমান খান জানান, মৃতের নুমনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। আর নিয়ম অনুযায়ী প্রশাসনের ত্ববধানে তার লাশ দাফনের ব্যবস্থা গ্রহন করা হবে। এর আগে ফরিদপুরের নগরকান্দায় দু’জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসায় নগরকান্দা উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ