শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সহিহ হাদিসের আলোকে কোয়ারেনটাইনের ফজিলত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি সাইফুল ইসলাম মাদানী।।
মুহতামিম: বড় কাটারা মাদ্রাসা, চকবাজার, ঢাকা।

মহামারী চলাকালে বাড়িতে অবস্থান করলেও শহিদের মর্যাদা লাভ করবে। মুসনাদে আহমাদ এর সহীহ বর্ণনাটি এবং এর তরজমা নীচে পত্রস্থ করা হলো:

قال النبي ﷺ : " ليس من رجل يقع الطاعون , فيمكث في بيته صابرا محتسبا يعلم أنه لا يصيبه إلا ما كتب الله له إلا كان له مثل أجر الشهيد " صحيح رواه أحمد(26139

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : যে ব্যক্তি মহামারীগ্রস্ত হয়ে বাড়িতে (১)সবরের সাথে ও (২) আখেরাতের ছাওয়াবের আশায় , (৩) এই বিশ্বাস নিয়ে অবস্থান করে যে , আল্লাহ তা'আলা তাঁর ভাগ্যে যা লিখে রেখেছেন , তা ব্যাতীত কিছুই তাকে আক্রান্ত করতে পারবেনা , তাহলে , তাকে শহীদের মর্যাদা দান করা হবেই।
সনদটি সহীহ । মুসনাদে আহমাদ হাদীস নং -২৬১৩৯।

قال ابن حجر رحمه الله : " اقتضى منطوقه أن من اتصف بالصفات المذكورة يحصل له أجر الشهيد وإن لم يمت " [فتح الباري (194/10)]

ব্যাখ্যা: পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বুখারীর ভাষ্যকার আল্লামা হাফেয ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, হাদীসে উল্লেখিত তিনটি শর্ত যদি মহামারীগ্রস্ত এলাকার কোন মুসলমান মানে, আর ঘরে অবস্থান করে, তাহলে সে শহীদের মর্যাদা পাবে যদিও মহামারীতে তার মৃত্যু না হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ