শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নেত্রকোনায় মনি কর্মকারের ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় থানায় অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুন নূর,
নেত্রকোনা থেকে>

নেত্রকোনার পূর্বধলায় জাতীয় মহিলা সংস্থার নব নির্বাচিত চেয়ারম্যান মনি রানী কর্মকার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কবিতা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচিত হয়েছেন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবী উঠেছে। মনির শাস্তির চেয়ে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) ফেসবুকে ‘তোরা চাল চোর’ নামের একটি কবিতায় কুরুচিপূর্ণ শব্দ ব্যবহারের মাধ্যমে তিনি ‘ধর্মীয় ভাবমানসে চরম আঘাত’ দিয়েছেন। তিনি কবিতায় দুটি লাইনে উল্লেখ করেছেন “প্রকাশ্যে তোদের দাঁড়ি টুপি রোজা নামাজ, আড়ালে তোরা হারাম খোর” এ নিয়ে ফেসবুকে চরম ঘৃণা ও ব্যাপক সমালোচনার মুখে পরেন মনি।

ফেসবুক ব্যবহারকারিদের তোপের মুখে তিনি তার কবিতাটি ডিলেট করে দেন এবং পরবর্তী পোস্টের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।

কিন্তু এ দিকে ধর্ম নিয়ে কটুক্তি করায় পূর্বধলা উপজেলার সকল ধর্মপ্রাণ মুসলমানরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত করে কবিতা লেখার দায়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন সর্বস্তরের তৌহিদী জনতা।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ