শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

লামায় সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর হলো প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
বান্দরবান (লামা) থেকে>

বান্দরবানের লামায় করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কাঁচাবাজার বর্তমান জায়গা থেকে স্থানান্তরিত করে লামা পৌর বাস টার্মিনাল, চেয়ারম্যান পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ ও গজালিয়া জীপ ষ্টেশন চত্বরে অস্থায়ীভাবে বসানো হয়েছে।

গতকাল শুক্রবার এক জরুরি সভায় করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ব্যবসায়ীদের সাথে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

এ বিষয়ে পৌর মেয়র মুহা. জহিরুল ইসলাম বলেন, হাট-বাজারে অবস্থানরত ক্রেতা-বিক্রেতাদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, আশা করি সমালোচনা না করে কষ্ট হলেও সকলে মেনে নিবেন জনস্বার্থে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থানান্তরিত কাঁচাবাজারের কার্যক্রম সকাল ৬ টা হতে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।

বৈঠকে উপস্থিত ছিলেন- লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহা. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ জান্নাত রুমি, পৌর মেয়র মুহা. জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মুহা. রিজওয়ানুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহা. জাহেদ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদা সালাম, লামা থানার অফিসার ইনচার্জ মুহা. মিজানুর রহমান, কাঁচা বাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

এদিকে আজ (শনিবার) সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, সিদ্ধান্ত অনুসারে নির্দিষ্ট স্থানে নতুন বাজার বসানো হয়েছে এবং বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের দূরত্ব বজায় রেখেই বেচাকেনা হচ্ছে।

সময়োচিত সচেতন স্বরুপ সিদ্ধান্ত নিয়ে খোলা স্থানে কাঁচা বাজার স্থানান্তর করায় সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাজারে আগত সচেতন মহল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ